সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

thai foods

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিন্তু কোন মামলার সূত্রে বা কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হয়নি।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনা নিয়ে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ছিলেন শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিপু মুনশি বর্তমানে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং টানা চারবার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে ছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। গত ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

খখ/মো মি

আগেতামিম ইকবালকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন  
পরেদুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প