খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিতে নিহত হাসান রাজু বোনের বাসায় বেড়াতে এসেছিল।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গুলিতে রেশমি আক্তার (১২) নামে এক শিশুও আহত হয়েছে। আহত শিশুটি
আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। ওই রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক মানুষের ভিড়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ–ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু।
নিহত রাজুর বোন রুমা আক্তার বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
রেশমি আক্তার বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাসির প্রবাসফেরত ও যুবদলের কর্মী ছিলেন।
খখ/মো মি


