চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের অভিযান: ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

thai foods

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিরসরাই থানা গেটের সামনে চেকপোস্ট বসিয়ে এ বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ৮২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাশরাফ উদ্দিন রাহাত পুলিশকে জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান। পরে তিনি তাকে গাড়িটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামি এবং পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ফটিকছড়িতে খণ্ডিত মরদেহের পর এবার দেহবিহীন খুলি উদ্ধার
পরেচট্টগ্রামে এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ