সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

Oplus_131072
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

thai foods

রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে তিনি দুই দফায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সংবিধান অনুযায়ী দুইবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।

আইন পেশায় তার যাত্রা শুরু হয় ১৯৬০ সালের ২৭ মে, তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধনের মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও আইন পেশায় শোকের ছায়া নেমে এসেছে।

খখ/মো মি

আগেমিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ
পরে“শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই”-চিফ প্রসিকিউটর