চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

thai foods

মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মাহবুবের রহমান শামীম বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

খখ/মো মি

আগেচাঁদা না পেয়ে ডিজিটাল ডট নেট অফিসে হামলা: মোট ২২ আসামী গ্রেফতার, পরিবহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ, ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
পরেআর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন