চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী দুবাই  মান্নান গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান প্রকাশ দুবাই মান্নান প্রকাশ জামাদী মান্নানকে  গ্রেফতার করেছে। 

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান প্রকাশ ডুবাই মান্নান প্রকাশ জামাদী মান্নান বোয়ালখালী থানার পূর্ব চরণদ্বীপের জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দায়রা মামলা নং-২৭২/২০০৩, বোয়ালখালী থানার মামলা নং-৮(১০)২০০৩, জিআর -৯৭/০৩, ধারাঃ অস্ত্র আইনের ১৯ A, বিজ্ঞ আদালত আসামি আব্দুল মান্নান প্রকাশ ডুবাই মান্নান প্রকাশ জামাদী মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আজ ১৩ অক্টোবর পুলিশের একটি চৌকস টিম আসামী আব্দুল মান্নান প্রকাশ ডুবাই মান্নান প্রকাশ জামাদী মান্নানকে কে চরনদ্বীপ এলাকা থেকে গ্রেফতার করে। ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামী দীর্ঘদিন পলাতক ছিল। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম ফটিকছড়িতে নিখোঁজের পর প্রতিবেশীর ঘর থেকে শিশু হালিমার মরদেহ উদ্ধার