খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন।
গ্রেফতার আসামীরা হলেন মো. হোসেন (২৪) (পদবী-বোয়ালখালী পৌর যুবলীগ নেতা) পিতা- মৃত নুরুল আলম-স্থায়ী: (চাঁন্দারপাড়া, (সিরাজুল ইসলাম মেম্বারের বাড়ী), ৯নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, ইমন (১৯) (পদবী-বোয়ালখালী থানাধীন পোপাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারী), পিতা-মো. তৈয়ব, গ্রাম-পোপাদিয়া (কোরবান আলীর বাড়ি), ১নং ওয়ার্ড, ৬নং পোপাদিয়া ইউনিয়ন, উপজেলা/থানা- বোয়ালখালী, আব্দুস সোবহান প্রকাশ-ফোরকান (৫৫) (পদবী-বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সদস্য), পিতা-মৃত মোহাম্মদ আলী দফদার, গ্রাম-পোপাদিয়া (মোঃ আলী দফাদার বাড়ি), ৬নং ওয়ার্ড, ৬নং পোপাদিয়া ইউনিয়ন,সর্ব থানা-বোয়ালখালী, সর্বজেলা-চট্টগ্রাম।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর বোয়ালখালী থানার ওসি মো. মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. নুরুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বোয়ালখালী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালখালী থানার মামলা নং-০৭, (তাং- ২১/১০/২০২৬ ইং, ধারা- ৬(১)/৬(২)/৭/৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯) এর এজাহারনামীয় আসামী মো. হোসেন (২৪), ইমন (১৯), আব্দুস সোবহান প্রকাশ-ফোরকান (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে আসামীদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


