চট্টগ্রামের কদম মোবারকে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের আয়োজনে কদম মোবারক মুসলিম এতিমখানা থেকে এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ এর ছাত্রদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

thai foods

গত সোমবার (১৬ নভেম্বর) কদম মোবারক মুসলিম এতিমখানার হাজী জালাল উদ্দীন অডিটোরিয়ামে মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. মো: সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. ফারভেজ ইকবাল শরীফ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোবারক মুসলিম এতিমখানার জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. ফারভেজ ইকবাল শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোবারক মুসলিম এতিমখানার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী।

কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সামির। হল সুপার ও আবাসিক শিক্ষক মোহাম্মদ আবসার উদ্দীন নাতে রাসুল (সা.) তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব হাজী আলাউদ্দিন আলী নূর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের প্রচার ও পাঠাগার সম্পাদক জনাব ওয়াকিল আহমেদ সিকদার, দাতা সদস্য জনাব নুরুল আমিন কবির, সদস্য হাজী শাহ আলম, সদস্য জনাব এস এম সালাহউদ্দিন এবং এতিমখানার তত্ত্বাবধায়ক জনাব আবুল কাশেম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য ও কদম মোবারক শাহী জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব আজাদ উল্লাহ খান, আজীবন সদস্য এম নুরুল হুদা চৌধুরী ও কদম মোবারক মুসলিম এতিমখানার সকল আবাসিক শিক্ষক ও ছাত্রবৃন্দ।

সভাপতি লায়ন ড. মো:  সানাউল্লাহ তার বক্তব্য  বলেন, “আজকের দিনটা আনন্দেরও, কষ্টেরও। তোমরা এই হোস্টেল থেকে বিদায় নিচ্ছো, কিন্তু এটা শেষ নয়, এটা তোমাদের জীবনের নতুন যাত্রার শুরু। পরীক্ষায় ভালো ফলাফলই সব নয়, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড়। আসুন, সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাই।”

প্রধান অতিথি আলহাজ্ব প্রফেসর ডা. ফারভেজ ইকবাল শরীফ তার বক্তব্যের শুরুতে বিদায়ী ছাত্রদের আগামী সুন্দর জীবন কামনা করেন এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, “প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা এই কদম মোবারক মুসলিম এতিমখানায় থেকে পড়াশোনা করেছো, অনেক কষ্ট করেছো। তোমাদের এই কষ্ট কখনো বৃথা যাবে না। তোমাদের পাশে আমরা সবসময় আছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, বড় হও, আর একদিন এই প্রতিষ্ঠানের জন্য কিছু করো — এটাই আমাদের চাওয়া।”

পরিশেষে কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের দোয়া ও মিলাদ মাহফিল ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খখ/মো মি

আগেইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, দাবি প্রতিমন্ত্রী মীরশাহে আলমের