ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হলেন আইজ্যাক হারজোগ

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আইজ্যাক হারজোগ। ৬০ বছর বয়সী আইজ্যাক হারজোগ ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেন।

thai foods

বুধবার (২ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা এপি। নেসেট নামে পরিচিত ১২০ সদস্যবিশিষ্ট ইসরায়েলি সংসদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারজোগ। দেশটির ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত হওয়ার পর হারজোগ বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট হতে চাই। আমাদের অবশ্যই ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এবং খ্যাতি রক্ষা করতে হবে।’

আইজ্যাক হারজোগ ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের স্থলাভিষিক্ত হবেন। হারজোগ আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগে৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু ৪ জুন
পরে৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ৫০তম বাজেট উপস্থাপন আজ!