গোল করেও জিততে পারেনি আর্জেন্টিনা!

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়বঞ্চিত থাকলো আর্জেন্টিনা।কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

thai foods

বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হওয়া এ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে আকাশি-সাদারা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় পেনাল্টিতে চিলিকে সমতায় ফেরান এদওয়ার্দো ভারগাস। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে সেটিকে জালে জড়িয়ে দেন মেসি। যদিও ৭৯ মিনিটে মেসির বাড়ানো বলে দারুণ সুযোগ পেয়েছিলেন গঞ্জালেস কিন্তু মিস করেন তিনি।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত পাঁচ মিনিটেও চিলির গোলমুখ খুলতে পারেনি আকাশি-সাদারা। গ্রুপপর্বে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে শনিবার সকাল ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে। আর চিলি মুখোমুখি হবে বলিভিয়ার।

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারার পর টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টাইনরা ৩৩তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায়। অসাধারণ এক ফ্রি-কিকে টপ কর্নার দিয়ে লক্ষ্যভেদ করেন আলবিসেলেস্তেদের জার্সিতে ১৪৫তম ম্যাচ খেলতে নামা ফরোয়ার্ড। ব্রাভো লাফিয়ে ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ৭৩তম গোল এবং প্রতিযোগিতামূলক ম্যাচে ৩৯তম। দ্বিতীয়টি তাকে সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডের মালিক বানিয়ে দিয়েছে।

খখ/ মো মি

আগেকুমিল্লায় আটক স্বামীকে ইয়াবা দিতে গিয়ে স্ত্রীও শ্রীঘরে!
পরে‘শোক দিবসে ভুয়া জন্মদিন পালন কটাক্ষ করারই নামান্তর’-ওবায়দুল কাদের