‘ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়’-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

thai foods

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।

বুধবার (২১ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগত, তবুও জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে। করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সঙ্কট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো ইনশাআল্লাহ। আমরা ফিরে পাবো চিরচেনা জগত এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল, পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জ্যোছনালোকিত রজনী।

খখ/মো মি

আগেখ্যাতনামা সাংবাদিক সাইমন ড্রিং আর নেই
পরে‘আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই’-ড. হাছান মাহমুদ