ঢালিউড নায়িকা পরীমণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৩ ঘণ্টা র‌্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে।

thai foods

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আটকের পর নায়িকা পরীমনিকে র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে। র‌্যাবের কর্মকর্তারা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে।

বুধবার (০৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে এই চিত্রনায়িকাকে র‍্যাবের কালো গ্লাসযুক্ত একটি সাদা হাইচ মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

বাসা থেকে পরীমনিকে বের করার সময় দেখা যায়, পরীমনির পরনে লাল-কালো চেক শার্ট, মুখে নকশাযুক্ত মাস্ক এবং চোখে কালো ফ্রেমের চশমা।

এর আগে, বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‍্যাব পরীমনিকে আটক করেছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়ি চালক ও দারোয়ানকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরীমনির বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে তার বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়িতে মিনিবারের সন্ধান পাওয়া যায়। এসব মাদক তিনি অবৈধভাবে বাড়িতে রেখেছিলেন।

বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র‍্যাব-১ ও র‍্যাব সদর দপ্তরের একাধিক টিম।

জনপ্রিয় এই নায়িকার বাসায় অভিযানের খবর পেয়ে তার বাসায় সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়।

র‍্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর গণমাধ্যমকে বলেন, র‍্যাব সদরদফতরের একটি গোয়েন্দা টিম মূলত অভিযান পরিচালনা করেছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেয়ার জন্য ঘটনাস্থলে এসেছি। মূলত আমরা অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি।

জনতাকে সড়ক থেকে সরাতে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা সড়কে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার কাজটি করছেন।

সরেজমিনে দেখা গেছে, পরীমনিকে আটকের খবর পেয়ে তার বাসার সামনে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। করোনা পরিস্থিতিতে এমন উৎসুক জনতার ভিড় ঠেকাতে পরীমণির বাসার সামনে মাইকিং করছেন বনানী সোসাইটি।

এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্যরা বলেন, ‘ভয়াবহ করোনা পরিস্থিতিতে দয়া করে সকলে সর্তক থাকুন। সাংবাদিক ভাইয়েরা ছাড়া অন্য সকল সাধারণ মানুষ দয়া করে এখান থেকে চলে যান।’

র‍্যাবের বেশির ভাগ সদস্য পরীমনির বাসার নিচে গ্যারেজে অপেক্ষা করছেন। বাসার মূল ফটক লাগিয়ে দিয়ে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে বিকেল ৪টার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’ পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

এ সময় পরীর বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। পরীমনি বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না। আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

খখ/মো মি

আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লো বাংলাদেশ
পরেকরোনায় ১দিনে মৃত্যু ২৪১ জন, শনাক্ত ১৩৮১৭