করোনায় ১দিনে মৃত্যু কমেছে, মৃত্যু ২১৫, শনাক্ত ১০১২৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনাভাইরাসে ১দিনে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৬১৩ জনে। গত ১০ আগস্টও দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

এর আগের দিন বুধবার দেশে করোনায় ২৩৭ জনের এবং তার আগের দিন ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় আজ করোনায় মৃত্যু অনেক কমেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৫ হাজার ৯৮৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৭৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি।

গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৮৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি নমুনা। যেখানে শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১৫ জনের মধ্যে ১০০ বেশি বয়সী একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও এক বছরের নিচে দুইজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৮২৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৭৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩৭ হাজার ৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৪৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৫ হাজার ৫৮৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০৭ জন ও মহিলা ১০৮ জন। যাদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘করোনা পরিস্থিতির অবনতি হলে দেয়া হবে লকডাউন’-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
পরে‘যারা স্বাধীনতা সহ্য করতে পারেনি, তারাই ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে’-সিএমপি কমিশনার