খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা ক্রমাগত বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছে। তারা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালাচ্ছেন। জিয়াউর রহমান ছিলেন কার্যত একজন খুনি ও বিশ্বাসঘাতক।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত ও জসিম উদ্দিন শাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,সহ সভাপতি এড, ফখরু উদ্দিন চৌধুরী,মো: আবুল কালাম আজাদ,এটিএম পেয়ারুল ইসলাম, মো:জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ,স্বজন কুমার তালুকদার,আবুল কশেম চিশতি,যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সম্পাদক মন্ডলীর সদস্য শাহজাহান সিকদার, ইঞ্জিনিয়ার মো হারুন,ডাঃ মোঃ মোস্তফা,আলাউদ্দিন সাবেরীর,জাফর আহমেদ, ইদ্রিচ আজগর,প্রদীপ চক্রবত্তী,নাজিম উদ্দিন তালুকদার, ডাঃ মোঃ সেলিম,ইঞ্জিঃ মেজবাহ উল আলম লাভলু,আবু তালেব,আ স ম ইয়াছিন মাহমুদ,কাযনিবাহী সদস্য ইফতেখার হোসেন বাবুল, শওকত আলম , হাসান সরোয়ার জামিল,মো সেলিম উদ্দিন,ফোরকান উদ্দিন, আখতার হোসেন খান,এস এম গোলাম রব্বানী, বখতেয়ার সাঈদ ইরান,মো ইসমাঈল,সরোয়ার হাসান শামীম, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ,উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদকা রেজাউল করিম প্রমুখ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এই খুনির দলের রাজনীতি যারা করেন তারাও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে।
তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এবং অনেক স্বপ্ন পূরণ হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইতিমধ্যে ক্ষুধাকে আমরা জয় করেছি।
খখ/মো মি


