চট্টগ্রামের কৃতি সন্তান সমীর কান্তি বড়ুয়া হলেন বাসস’র ইংরেজি বিভাগের প্রধান বার্তা সম্পাদক

thai foods

খাসখবর প্রতিবেদক, গণমাধ্যম ডেস্ক➤ চট্টগ্রামের কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক সমীর কান্তি বড়ুয়াকে করা হয়েছে বাসস’র ইংরেজি বিভাগের প্রধান বার্তা সম্পাদক।

thai foods

সিনিয়র সাংবাদিক সমীর কান্তি বড়ুয়াকে  বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা থেকে ইংরেজি বিভাগের প্রধান বার্তা সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়।

তিনি ১৯৯০ সালের ১ সেপ্টেম্বর শিক্ষানবিশ সহ-সম্পাদক পদে বাসসে যোগ দান করেন।

সমীর কান্তি বড়ুয়া ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভারতের দিল্লির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন থেকে ডেভলপমেন্ট সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অজন করেন তিনি।

দুই দশকের অধিক সময় ধরে বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন সমীর কান্তি বড়ুয়া। বিগত ২০১৯ সাল থেকে বাসস কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।এই সময় তিনি জাতীয় ডেস্কের ভারপ্রাপ্ত দায়িত্ব ও কেন্দ্রীয় ডেস্কে সংবাদ সম্পাদনা করে আসছিলেন।

ইতিপূর্বে, ঢাকার কেন্দ্রীয় ডেস্কে সিনিয়র সাব এডিটর হিসেবে দুই বছর দায়িত্ব পালন করার পর তৎকালীন সরকার কোনো কারণ ছাড়াই সমীর কান্তি বড়ুয়াসহ ৩৭ জন সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হওয়ার পর তিনি চট্টগ্রামে নিউ এইজ, বিডিনিউজ ও পিপলস ভিউতে কাজ করেন। ২০০৮ সালে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় এলে সমীর কান্তি বড়ুয়া চাকরি ফিরে পান এবং পুনরায় বাসসে যোগ দেন।

সমীর কান্তি বড়ুয়ার জন্মস্থান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। উপজেলায় পৌরসভা সদরস্থ উত্তর জলদী বড়ুয়া পাড়া গ্রামের কৃতি সন্তান সুমেশচন্দ্র বড়ুয়া ও রত্নগর্ভা মাতা অনিলা বালা বড়ুয়ার সন্তান তিনি।

খখ/মো মি

আগেচিত্রনায়িকা পরীমণি প্রসঙ্গে শাকিব খান যা বললেন-
পরেখালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিল করবে বিএনপি