করোনায় ১দিনে মৃত্যু ১১৪ জনের, শনাক্ত ৫২৪৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় মৃত্যু কমার পাশাপাশি বাড়ছে সুস্থতার হার। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জনে।

thai foods

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫,২৪৯ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৫টি, জিন এক্সপার্ট ৫৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ২২৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ২১ হাজার ১৪টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৩৪৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৪০৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৫৭ হাজার ১৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯১ হাজার ৪০৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৫ হাজার ৭৫৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৬ জন ও মহিলা ৫৮ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।

খখ/মো মি

আগেবিশ্বের প্রথম অনুমোদিত করোনার টিকা যুক্তরাষ্ট্রের ফাইজার!
পরে‘ভূতুড়ে পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছি’-তথ্যমন্ত্রী