খাসখবর চট্টগ্রাম মহানগর ডেস্ক➤ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি এসবি’র ইন্সপেক্টর মো আবুল কাশেম ভূঁইয়াকে।
বুধবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক আদেশে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ হিসেবে তাকে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে আবুল কাশেম ভূঁইয়া সিএমপির পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
গত ১৮ মে তাকে পাঁচলাইশ থানা থেকে সিটিএসবিতে বদলি করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯ আগস্ট (বুধবার) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরীর এক আদেশে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়।
বদলির আদেশে উল্লেখ ছিল, আগামী ২৫ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় আগামী ২৬ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে।
খখ/মো মি


