৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ- ভারত ফ্লাইট চলাচল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ ৩ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট পুনরায় শুরু হবে।

thai foods

শনিবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে টুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে।

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগে৬ লক্ষাধিক অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো জাপান থেকে
পরেচট্টগ্রামে গার্মেন্টস কর্মীদের টিকা কার্যক্রম শুরু