আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এখন থেকে প্রতিদিন ৪ ঘণ্টা করে বন্ধ রাখা হবে সব সিএনজি ফিলিং স্টেশন।

thai foods

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে৷

গত ১৫ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আজ থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে মঙ্গলবার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রোবাংলা। সভায় স্টেশন মালিকরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেয়।

সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের দাবির মুখে ৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

খখ/মো মি

আগে‘শেখ হাসিনা সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নয়’-ওবায়দুল কাদের
পরে৬ মাস বাড়ানো হলো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ