করোনায় ১দিনে আরও ৬জনের মৃত্যু, শনাক্ত ২১১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২ জন ও নারী চারজন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে।

thai foods

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।

রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৩৫৯ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও বিভাগে একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেবিয়ে করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও
পরে‘সেট টপ বক্স না বসালে ১ ডিসেম্বর থেকে গ্রাহকদের টেলিভিশন দেখা বাধাগ্রস্ত হবে’-ড. হাছান মাহমুদ