বিয়ে করলেন মালালা ইউসুফজাই!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পিসিএল কর্মকর্তা আসার মালিক নামের এক ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।

thai foods

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন মালালা।

তার স্বামী কে এই আসার মালিক তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পাকিস্তান ভিত্তিক জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। ২০২০ সালের মে মাসে তিনি ওই পদে যোগ দেন।

আসার মালিক এর আগে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

খখ/মো মি

আগেযেসব বাস আদায় করতে পারবে না অতিরিক্ত ভাড়া
পরেচতুর্থ ধাপে ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর, ভোট হবে ৮৪০ ইউপিতে