করোনায় ১দিনে জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৬ জনে। 

thai foods

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৫ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯০৬ জন মারা গেছে।

আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন সুস্থ হয়েছেন। গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ১৮১ জন ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

খখ/মো মি

আগেচতুর্থ ধাপে ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর, ভোট হবে ৮৪০ ইউপিতে
পরেদ্বিতীয়ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ