করোনায় ১দিনে ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।  তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।  এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে।

thai foods

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৩১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

খখ/মো মি

আগেপ্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা
পরেধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে মামলা না নেয়ার নির্দেশ আদালতের