এরার বস্তি এলাকায় শুরু হলো টিকাদান কার্যক্রম

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরার বস্তি এলাকায় টিকাদান শুরু করেছে সরকার।

thai foods

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

একদিনে তিন লাখের বেশি বস্তিবাসীকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  টিকা পেতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না বস্তিবাসীকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দেওয়া হচ্ছে টিকা।

মঙ্গলবার সকাল থেকে কড়াইল বস্তিতে দীর্ঘ লাইন ধরে নারী-পুরুষকে টিকা নিতে দেখা গেছে। কড়াইল বস্তিতে ২৫টি বুথে এই টিকা দেওয়া হচ্ছে। প্রতি বুথে ৬০০ জন করে টিকা পাবেন। শুক্র ও শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম।

খখ/মো মি

আগে‘সারাবিশ্বে কোনো মানুষ যেন করোনা ভ্যাকসিন থেকে দূরে না থাকে’- শেখ হাসিনা
পরেকরোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬