করোনায় ১দিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। আগের দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকলেও আজ সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ২১ জন বেশি। 

thai foods

নতুন সাতজনসহ দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছে।

খখ/মো মি

আগেযুক্তরাজ্যে নিষিদ্ধ হলেন মিজানুর রহমান আজহারী
পরে‘পাকিস্তান দলকে সমর্থকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী