‘খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি’- ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য বিএনপিকে অনুরোধ করেছেন।

thai foods

তিনি বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এতে করে তাকে অসম্মান করা হচ্ছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নতুন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এটি কে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

কোনো চিকিৎসক এখনও বলেননি খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এখন বিএনপির নেতারা চিকিৎসক হয়ে গেছেন এটি আমার প্রশ্ন? এখন বিএনপি নেতাদের প্রেসক্রিপশনে সরকার সিদ্ধান্ত নেবে কিনা সেটিও এখন প্রশ্ন?

তিনি বলেন, অতীতেও আমরা দেখেছি খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখনও সবসময় তারা দাবি তুলেছেন তাকে বিদেশ পাঠাতে হবে।
হাঁটুতে ও গায়ের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে। কিছু হলেই বিদেশ পাঠাতে হবে এই জিকির তোলার কারণ কী? কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তারা খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চান। তারা খালেদা জিয়াকে পাঠাতে চান লন্ডনে যেখানে তারেক জিয়া আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া যাতে সেখান থেকে আবারও রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন। খালেদা জিয়াকে পাঠিয়ে দিয়ে তারা সে কাজটি করতে চায়। আসলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি তার স্বাস্থ্যগত কারণে নয়, রাজনৈতিক কারণে এই দাবি উত্থাপন হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ দাবি দিচ্ছে না, এ দাবি দিচ্ছেন বিএনপির নেতারা। তকরা রাজনৈতিক উদ্দেশ্যই এই দাবি দিচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার যাতে সঠিক চিকিৎসা হয় সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা দিতে বদ্ধপরিকর। যেকোনো ব্যবস্থা দেশের অভ্যন্তরে নিতে সরকার চায়। দেশের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা কি বলেছেন। তারা কি সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের সর্বোচ্চ চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার আসলে কি হয়েছে সেটা পরীক্ষা করার কথা সেটাতো তারা বলছেন না। তারা বলছেন বিদেশ পাঠিয়ে দিতে হবে।

তিনি বলেন, বিএনপি শুধু নানা কথাবার্তা বলছেন, সভা সেমিনার করছেন। আর এ সভা সেমিনার করার একটি প্রতিযোগিতাও দেখা দিয়েছে তাদের মধ্যে। কারণ তাদের আবার পদ রক্ষা করতে হয়। দৃষ্টি আকর্ষণ করতে হয় খালেদা জিয়া ও তারেক রহমানের। এ কারণে কে কতো বেশি দৌড়াচ্ছেন এক্ষেত্রে। সেজন্য তারা আবার অনশন করছেন। এটি হচ্ছে বাস্তবতা। আমি বিএনপিকে অনুরোধ জানাবো খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এতে করে খালেদা জিয়াকে অসম্মান জানানো হচ্ছে।

খখ/মো মি

আগেগণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চেয়ে হাইকোর্টে রিট
পরে‘অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ’- শেখ হাসিনা