সাতকানিয়ায় ১৬ মামলার আসামি শিবির ক্যাডার বাঘা কায়সার অস্ত্রসহ গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤সাতকানিয়া থানা পুলিশ ১৬ মামলার দুর্ধর্ষ আসামি শিবির ক্যাডার কায়সার ওরফে বাঘা কায়সারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

thai foods

বুধবার (২৪ নভেম্বর) ১টা ১৫ মিনিটের সময় সাতকানিয়া থানাধীন ছদহা আফজাল নগর জমিদার বাড়ি এলাকা হতে ১টি এল জি ও ৩ রাউন্ড কার্তুজসহ কায়সারকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেন।

এব্যাপারে ওসি আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম সাতকানিয়া’ শিবির ক্যাডার বাঘা কায়সারকে অস্ত্রসহ ছদহাস্থ তার নিজ বাড়ির এলাকা হতে গ্রেফতার করে। দুর্ধর্ষ আসামি কায়সার ওরফে বাঘা কায়সারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ ১৬টি মামলা রয়েছে।

এব্যাপারে সাতকানিয়া থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আসামি কায়সার ওরফে বাঘা কায়সার, পিতা-মো.ইদ্রিস সাং ছদহা আফজাল নগর জমিদার বাড়ি, থানা-সাতকানিয়া, চট্টগ্রাম। মামলা নং ২৯, তারিখ-২৪-১১-২০২১ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এরA।

আসামি কায়সার ওরফে বাঘা কায়সারকে ২৫ নভেম্বর আদালতে সোপর্দ করা হবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলার ২৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
পরেএবার মেয়র পদটিও হারালেন জাহাঙ্গীর আলম