করোনায় ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ২২৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৮০ জনের মৃত্যু হলো।  মারা যাওয়া দুইজনই ঢাকা মহানগরীর।

thai foods

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হলে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছে।

খখ/মো মি

আগে‘বাংলাদেশকে সারা বিশ্বের কাছে ব্রান্ডিং করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে’-প্রধানমন্ত্রী
পরে‘খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুক এটা আমরাও চাই’- ওবায়দুল কাদের