“বিটিভির আরও ছয়টি চ্যানেল চালু হবে”-তথ্যমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আরও ছয়টি চ্যানেল চালু হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও ছয়টি চ্যানেল চালুর ঘোষণা দিয়েছেন।

thai foods

শনিবার (২৫ ডিসেম্বর) বিটিভির ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বেসরকারি টেলিভিশনগুলো যারা পরিচালনা করছেন এবং প্রথিতযশা যেসব টিভি সাংবাদিক রয়েছেন, তাদের অনেকেরই হাতেখড়ি বাংলাদেশ টেলিভিশনে। তাই বিটিভি হচ্ছে সব টেলিভিশন চ্যানেলের আঁতুড়ঘর।

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ১৯৬৪ সালে যাত্রা শুরু করেছিল। এই উপমহাদেশে তথা সমগ্র বিশ্বে এটি প্রথম বাংলা ভাষার টিভি চ্যানেল।

এখন বিটিভির চারটি চ্যানেল সম্প্রচারে আছে এবং আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা আরও ছয়টি চ্যানেল চালু করতে যাচ্ছি। ’

এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ধীরে ধীরে আজকের এই পর্যায়ে এসেছে।

এই টেলিভিশনের অনুষ্ঠানগুলো ভিন্ন আঙ্গিকের। এখানে জনসংখ্যা সমস্যা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুকপ্রথা—এসব সমস্যা সংক্রান্ত অনুষ্ঠানের পাশাপাশি তথ্য, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি—সব ধরনের অনুষ্ঠানই প্রচারিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আমরা মিডিয়া হিসেবে অবদান রাখতে চাই। প্রতিষ্ঠাবর্ষিকীতে আমরা নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করছি। ’

শনিবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইচডি সম্প্রচারের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এইচডি সম্প্রচারের উদ্বোধন ছাড়াও তথ্যমন্ত্রী বিটিভির ভবনে বঙ্গবন্ধু কর্নার, রঙতুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্ম উদ্বোধন করেন। এইচডি সম্প্রচারের উদ্বোধন শেষে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮
পরেপ্রধানমন্ত্রী দেশে ফিরলেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ