জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

সোমবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা যান। ফেনীর সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

খখ/মো মি

আগে২৮ ডিসেম্বর থেকে দেওয়া হবে বুস্টার ডোজ
পরেলেখক-সাংবাদিক শওকত বাঙালির ‘রত্নগর্ভা মা’ মুক্তিযোদ্ধা বেগম লায়লা হক আর নেই