“শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হলে ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের নিতে হবে ১ডোজ টিকা”-মন্ত্রিপরিষদ সচিব

লঞ্চ-ট্রেনে উঠতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

thai foods

লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। লকডাউন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। যদি সংক্রমণ বাড়ে তখন গণপরিবহনে ৫০ ভাগ যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হতে পারে।

খখ/মো মি

আগে“মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মুল দায়িত্ব”-প্রধানমন্ত্রী
পরেকরোনায় ১দিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১১৪০