খাসখবর বিনোদন ডেস্ক➤গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। সুখবরটি তারা চাপা রেখেছিলেন। তবে সন্তানধারণের কথা শুনে আর নিজেদের আবেগ দমিয়ে রাখতে পারেননি এই তারকারা।
তাই (১০ জানুয়ারি) দুপুরে হাসপাতালের একটি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শরিফুল রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। এরপরই তাদের বিয়ে ও সন্তানসম্ভবা পরীর বিষয়টি সামনে আসে।
তবে পরীমণি জানালেন, আজকে নয়, নতুন অতিথির কথা তারা জানতে পারেন সপ্তাহ তিনেক আগে।
পরীমণি বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা খবরটি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আজ বিষয়টি চূড়ান্তভাবে কনফার্ম হলাম। তখন নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার দুটি পাখা গজিয়েছে, আমি যেন উড়ছি। আমি যেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। আর সন্তানসম্ভবা হওয়ার প্রথম মাস চলছে। ’
আপাতত শুটিং বন্ধ রেখেছেন পরীমণি। আগামী দেড় বছর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না। সন্তানকে আগে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চান তারা।
এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমণি ও রাজ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন।
রাজ বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। হাতে বেশ কিছু কাজ আছে। সেগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করবো। এ কারণেই জানানো হয়নি।’
পরীমণির সঙ্গে প্রেমের ইস্যুতে আলোচনায় ছিলেন অভিনেতা শরীফুল রাজ। সে আলোচনায় ঘি ঢাললেন পরীমণি নিজেই। জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ।
মূলত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরী-রাজ। তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা। লুকিয়ে প্রেম করছেন পরী-রাজ। এমন কথাও শোনা গেছে বিভিন্ন সময়।
এর সত্যতা পাওয়া গেছে পরীমণির জন্মদিনে। ওই দিন রাজের সঙ্গে বেশ অন্তরঙ্গ ছিলেন পরী। এরপর ১৮ অক্টোবর রাজের জন্মদিনে তার বাসায় কেক নিয়ে হাজির হয়েছিলেন পরীমণি। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করেন পরী। ছবিতে রাজকে পিচ্চি বলে সম্মোধন করে পরী। এতে সন্দেহ আরও চাউর হয়।
বিষয়টি নিয়ে রাজ গণমাধ্যমকে বলেন, ‘শুটিং চলাকালীন একটা গ্যাপ আমরা পেয়েছিলাম। তখনই পারিবারিকভাবে বিয়ে করি।’
এরপর ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। সেদিনও রাজ ও পরীকে বেশ ঘনিষ্ঠভাবে নাচতে দেখা গিয়েছিল।
বিয়ের বিষয়টি তিন দিন আগে ‘গুনিন’ ছবির পরিচালককে জানান তারা।
বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কয়েক দিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে ঘটনাটি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমণিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
খখ/মো মি


