করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

১দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

thai foods

রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯০ থেকে ১০০ বছরের বয়সের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে  ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের দুইজন রয়েছেন।

খখ/মো মি

আগেনা ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর
পরেসিইসি ও ইসি নিয়োগ: রাজনৈতিক দলগুলোর কাছে আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান