খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গত দেড়সপ্তাহে ৫ জন সাজা ও দন্ডপ্রাপ্ত আসামি, ১৩ জন পরোয়ানাভুক্তসহ ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় চোলাইমদ ও ইয়াবা ট্যাবলেট।
গত ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টিম চন্দনাইশ এসব আসামি গ্রেফতার করে।
এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশ থানার বিশেষ অভিযানে সাজা ও দন্ড প্রাপ্ত ৫ জন, পরোয়ানাভুক্ত ১৩জনসহ ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। সাহসিকতার সাথে চন্দনাইশ থানার একাধিক টিম এসব অভিযানে কাজ করেছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজু মিয়ার নেতৃত্বে এস আই অজয় চক্রবর্তীসহ সংগীয়একদল পুলিশ ৬ মাসের সাজা, ১০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত সিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম- আনোয়ার মিয়া (৬২), পিতা- মৃত কবির আহমদ, সাং- পশ্চিম উত্তর এলাহাবাদ, কাঞ্চনাবাদ ইউপি, থানা- চন্দনাইশ, চট্টগ্রাম। ওইদিন দুপুর ১২টার দিকে চন্দনাইশথানাধীন কাঞ্চননগর এলাকা হতে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার সময় চন্দনাইশ থানার এস আই মো.খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনাবাদ ইউনিয়নের পল্লান পাড়া কবির সওদাগরবাড়ির আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে।
এসময় ১) মো. রাসেল (৩৫), পিতা- আছহাব মিয়া, সাং- কাঞ্চননগর, থানা- চন্দনাইশ। ২) মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোহাম্মদ তাহের, ৩) অংসাই থুই (২২), পিতা-মংশিলা, উভয়সাং- বর ছনখোলা, ৯নং ওয়ার্ড, উভয়থানা-রাংগুনিয়া, সর্বজেলা-চট্টগ্রামদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
একই দিন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামি ১) অধ্যাপক মোহাম্মদ আলী, পিতা- মৃত হোছেন আলী সাং- হাশিমপুর, ১টি সিআর পরোয়ানাভুক্ত আসামি ২) মোহাম্মদ ওসমান গনি, পিতা- মৃত আবদুল মোতালেব, সাং- কেশুয়া, উভয়থানা-চন্দনাইশ, চট্টগ্রামদের গ্রেফতার করা হয়।
গত ২৮ জানুয়ারি রাত ৩টার দিকে চন্দনাইশ থানার এস আই মো.খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোয়ারা ইউনিয়নের বাদামতল বাজারের পশ্চিম পার্শ্বে কুলাল পাড়া সড়কের মুখে আবু ছৈয়দের ধানের মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত’র নাম জাহেদ হোসেন (৩৮), পিতা- এজাহার মিয়া, সাং- উত্তর জোয়ারা, নগর পাড়া, থানা-চন্দনাইশ, চট্টগ্রাম।
একই দিন থানার এস আই মো. মাজহারুল হকের নেতৃত্বে একদল পুলিশ চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া কলেজ গেইটের পশ্চিম পার্শ্বে বটতল দুর্লভ পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই স্থান থেকে ১টি জিআর-২৭৪/২১ পরোয়ানাভুক্ত আসামি মো আলমগীর (৩৫), পিতা-মহিউদ্দিন প্রকাশ বাদশাহ মিয়া, সাং- পূর্ব সাতবাড়িয়া, থানা-চন্দনাইশ, চট্টগ্রামকে ২১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গত ২৯ জানুয়ারি চন্দনাইশ থানা এলাকায় অপর এক অভিযানে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডপ্রাপ্তসহ ২টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১) মো. আলী হোসেন(৩০), পিতা- আলী আকবর, ২) আলী আকবর(৫০), পিতা- সৈয়দুল আলম, উভয়সাং- পদ্মডেপা, থানা-চন্দনাইশ, চট্টগ্রাম।
গত ৩০ জানুয়ারি চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযানে মাদক আইনের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্তসহ সিআর পরোয়ানা ভূক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১) মো. রুহুল আমিন(৫৪), পিতা-মৃত জাফর আহমদ, সাং- পূর্ব দোহাজারি, ২) আবদুল মালেক, পিতা- খায়ের আহমদ, সাং সরকার পাড়া, খায়ের আহমদের বাড়ি দোহাজারি পৌরসভা, উভয়থানা-চন্দনাইশ, চট্টগ্রাম।
গত ২ ও ৩ ফেব্রুয়ারি টিম চন্দনাইশের বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, ১০ হাজার টাকার অর্থদন্ডের জিআর সাজাপ্রাপ্ত ১ জন এবং ১টি জিআর ও ২টি সিআর পরোয়ানাভূক্ত সহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১). মো. রাজা মিয়া(৪৫), পিতা-মৃত মো. ইসমাইল, সাং কাঞ্চননগর। জিআর পরোয়ানাভূক্ত আসামি ২).ইসমাইল হোসেন, পিতা- রফিক প্রকাশ গিরাকাটা রফিক, সাং- দোহাজারি। ২টি সিআর পরোয়ানাভূক্ত আসামি ৩). আজগর আলী, পিতা-মৃত আবদুল শুক্কুর, সাং- সাতবাড়িয়া ও ৪). আলম আরা কাউসার(৩৮), স্বামী- আবদুর রশিদ বাবুল, সাং বৈলতলি, সর্বথানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।
গত ৪ ও ৫ ফেব্রুয়ারি টিম চন্দনাইশের বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে ৪টি জিআর ও ২টি সিআর পরোয়ানাভূক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো ১). নাসির উদ্দীন(৪৮), পিতা- নজির আহমদ, ২). জাহাঙ্গীর আলম(৪৫), ৩). মো. জামাল(৫০), উভয় পিতা-মৃত বানু হোসেন, ৪). পারভীন আক্তার প্রঃ পাখি আক্তার (৪০), স্বামী- নাসির, সর্বসাং কানাইমাদারি এবং ২টি সিআর সিআর পরোয়ানাভূক্ত আসামি ৫). আবদুল মোনাফ, পিতা- মৃত আবুল ফজল, সাং মধ্যম হাশিমপুর, ৬). সাজ্জাদ হোসেন, পিতা- আবদুল গফুর, সাং- মধ্যম হাশিমপুর, সর্বথানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।
গত ৭ ও ৮ ফেব্রুয়ারি চন্দনাইশ থানা পুলিশের বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও সিআর পরোয়ানাভূক্ত ২জন আসামি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১). মো. সাঈদ(২৪), পিতা- নূর মোহাম্মদ, মাতা-কামরুন


নাহার বেগম, সাং- বৈলতলী, থানা-চন্দনাইশ, চট্টগ্রাম। সিআর পরোয়ানাভূক্ত আসামি ২). মো. নাসির মিস্ত্রী(৩২), পিতা- আবদুর রহিম প্রঃ সেটেলার, মাতা-মৃত আয়েশা খাতুন, সাং-পূর্ব ধোপাছড়ি, থানা-চন্দনাইশ, চট্টগ্রাম।
খখ/মো মি


