করোনায় ১দিনে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

thai foods

বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার (১ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। আর একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৯৯ জনের।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেহেরে গেলেন চিত্রনায়িকা নিপুণ, জিতলেন চিত্রনায়ক জায়েদ খান
পরেস্থায়ী টিকাকেন্দ্রে চলবে করোনা টিকার প্রথম ডোজ