খাসখবর জাতীয় ডেস্ক➤বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে ৪৫ দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরআগে, ১ মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। শ্রদ্ধা নিবেদনের পরে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডিন পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত স্বাক্ষর করেন।
এরপর রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন। এরপর অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করবেন। সেখানে বিদেশি মেহমান সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
খখ/মো মি


