করোনায় টানা পাঁচদিন মৃত্যুশূণ্য, শনাক্ত ২৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে টানা পাঁচদিন করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

thai foods

২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

শনিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগেকরোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’ ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক
পরেজনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০ টাকা, সর্বনিম্ন ৭৫ টাকা