সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর-আলিয়া ভাট

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায় পাঁচ বছর সম্পর্কে পর বিয়ে হয়ে গেল তাদের। রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন স্বামী স্ত্রী।

thai foods

দুইপরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করলেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়-সহ অনেকেই।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!

খখ/মো মি

আগেকুমিল্লার দাউদকান্দি থানা পুলিশের অভিযানঃ এক মণ গাঁজাসহ ২ ব্যক্তি গ্রেফতার
পরেরমনার বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম গ্রেফতার