করোনায় আজও মৃত্যুশূণ্য, শনাক্ত ২৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় আজও মৃত্যুশূণ্য। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রইলো। এ সময়ে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

শুক্রবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে“ভোটার হতে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না”-ইসি
পরে“বাংলার মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম ব্যবসায়ী নয়”-সজীব ওয়াজেদ জয়