“আগামী তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে পুলিশের সদস্যরা খেলবে”-আইজিপি

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আগামী তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশ পুলিশের সদস্যরা খেলবে।

thai foods

সোমবার (২৩ মে) বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২১-২২ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা রাজধানীর মিরপুরে পিএসসি চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ম্যাচে টসে জিতে পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে। এপিবিএন ক্রিকেট দল ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ১০২ রানে অলআউট হয়ে যায়।

পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ক্রিকেট দল প্রথমবারের মতো খেলায় অংশগ্রহণ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্রিকেট দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছে। আমরা দেশের ক্রীড়া ক্ষেত্রেও অবদান রাখতে চাই। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল, বাস্কেটবল খেলার জন্যও টেলেন্ট হান্ট করতে হবে বলে জানান পুলিশের এ মহাপরিদর্শক।

তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান। খেলায় স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

আইজিপি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

শিল্প পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আকরাম খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২১-২২ এর যাত্রা শুরু গত ৫ মার্চ। এ, বি, সি ও ডি চার গ্রুপের এ প্রতিযোগিতা মিরপুর পুলিশ লাইন্স মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে দুই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ২২টি দল অংশ নেয়।

ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে পিএসসি দলের অধিনায়ক আব্দুস সালাম ম্যান অব দ্য ম্যাচ হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রংপুর রেঞ্জের আব্দুল্লাহ ঈসা। ডিএমপির সোহাগ চৌধুরী সর্বোচ্চ ৩৪৭ রান এবং সিএমপির সাজ্জাদ হোসেন সর্বোচ্চ ১৮ উইকেট লাভ করেন।

খখ/মো মি

আগেভারতে এবার কমলো ভোজ্যতেলের দাম
পরেআঞ্চলিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ প্রস্তাব