চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করা বৃদ্ধ আবদুস ছাত্তার গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়ে থাকা বৃদ্ধ আবদুস ছাত্তারকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

সোমবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করার পর মারা গেছেন জেনে আবদুস সাত্তার পালিয়ে যায়। পালিয়ে চট্টগ্রামের পটিয়া, বান্দরবান, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। সর্বশেষ দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় এক ব্যক্তির কাছে দিনমজুরের কাজ নিয়েছিলেন। সোমবার সকালে জমিতে কাজ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। আজ ৩০ মে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৭ মে (সোমবার) দিবাগত রাত ১০টার দিকে চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান এ বৃদ্ধ।

গত ৮ মে নিহতের বড় মেয়ে বাদী হয়ে ছুরিকাঘাতে বৃদ্ধা রাজিয়া বেগম (৫৫) খুনের ঘটনায় চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবদুস সাত্তারকে একমাত্র আসামি করা হয়।

খখ/মো মি

আগে১২ বছর না হলে, ১৮ বছরের বেশি হলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না
পরে“আওয়ামী লীগ সরকার ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে”-শেখ ফজলুর করিম সেলিম