তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হলেন সাকিব আল হাসান

সহ-অধিনায়ক উইকেটকিপার ব্যাটার লিটন দাস
thai foods

খাসখবর খেলা ডেস্কঃ তৃতীয়বারের মতো জাতীয় দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আবারও জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন তিনি। টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

thai foods

আজ বৃহস্পতিবার(০২ জুন) বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টানা ব্যর্থতার কারণে সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। এর পরই গুঞ্জন উঠে, সাকিব আল হাসানের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড কর্তাদের বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত মেলে। অবশেষে সেটাই সত্যি হলো।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে বোর্ডের জরুরি মিটিং বসে। সেখানেই সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জাতীয় দলের নেতৃত্বে বসলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বর্তমানে টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটার তিনি। সাদা পোশাকে গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছেন লিটন। বিসিবিও তার ওপর আস্থা রাখতে চাইছে।

খখ/মো মি

আগেফাইনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন
পরেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেলেন চট্টগ্রামের বোয়ালখালীর সুরঞ্জিত দে