বাসভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হলো!

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ দূর-পাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা থেকে তা ২ টাকা ১৫ পয়সায় নামল।

thai foods

এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতেও পাঁচ পয়সা কমিয়ে কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়াও, সিটিতে সর্বনিম্ন ভাড়া ৮ থেকে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন ভাড়ার এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূর।

এর আগে ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক ডাকা হয়।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি।

উল্লেখ্য, গত ৬ আগস্ট সরকারের এক সিদ্ধান্তে ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। সে সময় বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূরপাল্লায় ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূরপাল্লায় বাসের ভাড়া দাঁড়ায় ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া দাঁড়ায় কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা; যা আগে ছিল ২ টাকা ১৫ পয়সা।

খখ/মো মি

আগে“গ্রুপ ভারী করতে আলতু-ফালতু লোক দলে ঢোকালে চলবে না”-শেখ হাসিনা
পরে“সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা”-টিআইবি