বাঁশখালীতে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হলেন নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম

চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনঃ
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্যপদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)।

thai foods

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ওই ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিলকূপ ইউপির সাবেক চেয়ারম্যাম মোজাম্মেল হক সিকদার (উট পাখি) প্রতীকে পেয়েছেন
৩৭ ভোট।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর কবির (টিউবওয়েল) প্রতীকে ২৩ ভোট, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ (বক) প্রতীকে ১৮ ভোট, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর করিম শরীফি (অটোরিক্সা) ১৭ ভোট, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়া) প্রতীকে ৬ ভোট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী তানজু (হাতি) প্রতীকে ২ ভোট, মোঃ আব্দুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২ ভোট, খালেকুজ্জামান (তালা) ১ ভোট ও দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ বডুয়া (ঘুড়ি) পেয়েছেন ০ ভোট।

সংরক্ষিত মহিলা সদস্য দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) প্রতীকে ১২৭ ভোট, সুরাইয়া খানম (ফুটবল)প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট।

এছাড়াও চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম(আনারস) প্রতীকে ১৮১ ভোট,নারায়ণ রক্ষিত(মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ড বাঁশখালীতে নির্বাচনকে স্বচ্ছ ও শান্তি পূর্ণ করতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ প্রশাসন।

খখ/মো মি

আগেব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পরেএকুশে পদকপ্রাপ্ত গুণী অভিনয়শিল্পী মাসুম আজিজ আর নেই