পররাষ্ট্র সচিব মোমেন পেলেন দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে দুই বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

thai foods

নির্বাচনকালীন সময়ে পররাষ্ট্র সচিব পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ ডিসেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের অবসর উত্তর ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ বুধবার (১৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনে দুই বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

১৯৮৫ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেন ২০১৯ সালের জানুয়ারি মাসে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রোম ও টোকিওতে রাষ্ট্রদূত এবং জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

খখ/মো মি

আগেসভাপতি হলেন দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর
পরেদেশে ফিরেছেন রাষ্ট্রপতি