চন্দনাইশে ৫ হাজার ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ ৪ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারিরা হলেন মোঃ মাসুম প্রামানিক (৪১), পিতা-মৃত মজিবর প্রামানিক, মাতা-রাশিদা খাতুন, সাং-দিয়াড় সাহাপুর (পশ্চিম পাড়া), থানা-ইশ্বরদী, জেলা-পাবনা।
মোঃ ইয়াছিন(১৯), পিতা-ছিদ্দিকুর রহমান, মাতা-ছালেহা বেগম, সাং-দক্ষিণ পূর্ব পালংপাড়া, ৩নং ওয়ার্ড, থানা-আলীকদম, জেলা-বান্দরবান।
মোঃ হেলাল উদ্দিন(৩৫), পিতা-খোরশেদ আলম, মাতা-নুর বানু, সাং-সৈয়দ আলী (আব্দুল মুনাফ মিস্ত্রী বাড়ী), ১নং ওয়ার্ড, ১৩নং পূর্ব মায়ানী ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম চন্দনাইশ পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে রাস্তায় কক্সবাজার থেকে আসা পাবনা গামী যাত্রীবাহি শ্যামলী এন.আর ট্রাভেলসে অভিযান চালানো হয়। অভিযানে বাস এর যাত্রী মোঃ মাসুম প্রামানিক (৪১)এর পরিহিত কালো রংয়ের কেডস্ এর তলায় সু-কৌশলে রাখা প্রতি কেডসে (জুতা) ১ হাজার করে ২ হাজার পিস ইয়াবা ট্য্যবলেট জব্দসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২ হাজার পিস ইয়াবার ওজন ২ শত গ্রাম, মূল্য ৬ লক্ষ টাকা।

গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার সময় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহি মারচা পরিবহনে অভিযান চালানো হয়। এতে যাত্রী মোঃ ইয়াছিনের (১৯) পরিহিত প্যান্টের ডান পকেটে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস ইয়াবা ট্য্যবলেট জব্দসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২ হাজার পিস ইয়াবার ওজন ২ শত গ্রাম, মূল্য ৬ লক্ষ টাকা।

গত ২৯ নভেম্বর সকাল ৫টা ১০ মিনিটে
চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে কক্সবাজার থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন বাসের (রেজিঃ নং-ঢাকা-মেট্টো-ব-১৫-৯৩০৭) যাত্রী হেলাল উদ্দিনের পরিধেয় প্যান্টের পকেটে ৬০০পিস ইয়াবা ট্য্যবলেট, ওজন ৬০(ষাট) গ্রাম জব্দসহ গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ৬০০(ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৬০(ষাট) গ্রাম, মূল্য অনুমান ২ লক্ষ ৪০ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আগেসুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নক আউট নিশ্চিত করলো ব্রাজিল
পরে“শেখ হাসিনা শাসক নন, তিনি জনগণের সেবক”-ওবায়দুল কাদের