ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস গ্রেপ্তার, আদালতে প্রেরণ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ পুলিশের ওপর হামলা, পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

thai foods

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।

তিনি বলেন, ‌‘মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস আমাদের হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুইদিন আগে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন মারাও গেছে। সেখানে জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়েই আমরা জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করেছি।’

এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

এদিকে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে হাজির করা হয়।

এ সময় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে আদালত প্রাঙ্গণে দেখা যায়। স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করে বলে জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। রক্তাক্ত হন অনেকে। এ ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানায় বিএনপি। মামলা হয়েছে একাধিক।

খখ/মো মি

আগে“বিএনপি সমাবেশ নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নয়া পল্টনের ঘটনাই তার প্রমাণ”–তথ্যমন্ত্রী
পরে‘বেগম রোকেয়া পদক’ পেলেন পাঁচ বিশিষ্ট নারী