আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন যারা

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেছে দলটি। ২৮টি সদস্য পদের মধ্যে ২৭টির নাম ঘোষণা করা হয়েছে।

thai foods

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের এসব তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তারা হলেন–আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, নির্মল কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত।

প্রসঙ্গত, গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো নতুন সভাপতি শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৮টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

খখ/মো মি

আগে“শেখ হাসিনার নেতৃত্বে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”- তথ্যমন্ত্রী
পরেওয়ার্কার্স পার্টি ও জাসদকে (ইনু) ২ আসন ছেড়ে ৩ আসনে প্রার্থী দিলো আওয়ামী লীগ