স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য ব্যক্তিত্ব স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

thai foods

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।

স্থপতি মোবাশ্বের হোসেন দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। গত ২০ নভেম্বর তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব।

মোবাশ্বের হোসেনকে শ্রদ্ধা জানানোর জন্য রাজধানীর আগারগাঁওস্থ ই-১১, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়কস্থ (নির্বাচন কমিশনের পূর্ব পার্শ্বস্থ) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে আয়োজন করা হয়েছে। বাদ যোহর জানাজা শেষে তার লাশ বিএসএমএমইউ- তে দান করা হবে।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এছাড়া সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন।

দেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যেকোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

খখ/মো মি

আগেওয়ার্কার্স পার্টি ও জাসদকে (ইনু) ২ আসন ছেড়ে ৩ আসনে প্রার্থী দিলো আওয়ামী লীগ
পরে“১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি, সামর্থ্য কতটুকু”-তথ্যমন্ত্রী