খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারিদের নাম
মোঃ সেলিম (২১), পিতা-মো. তোফায়েল, মাতা-আমেনা বেগম, সাং-বালুখালী, ০৯নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
মোঃ সামশুল হক (৬০), পিতা-মৃত রুহুল আমিন, সাং-ছোটরা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ইয়াবা কারবারি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম চন্দনাইশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি
চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন বাসে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৫৯৫)
অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মোঃ সেলিম (২১) এর পরিহিত প্যান্টের বাম প্যাকেটে রাখা ১৫০০ পিস ইয়াবা ট্য্যবলেট সহ তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া দেড় হাজার (১৫০০) পিস ইয়াবা ট্য্যবলেটের ওজন ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম, যার মূল্য আনুমানিক চার লক্ষ পঞ্চাশ টাকা।
পৃথক অভিযান গত ৪ জানুয়ারি দুপুর পৌনে ২টার সময় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি স্বাধীন ট্রাভেলস বাসে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-২০০৬) অভিযান চালায় পুলিশ। এসময় স্বাধীন ট্রাভেলস বাসের যাত্রী মোঃ সামশুল হক (৬০) এর পরিহিত প্যান্টের বাম প্যাকেটে রাখা ১০০০ পিস ইয়াবা ট্য্যবলেট সহ তাকে আটক করে।
উদ্ধার হওয়া ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১০০ (একশত) গ্রাম। আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


